৭০০ বছরের পুরোনো দুর্গে ভিকি-ক্যাটরিনার বিয়ের আয়োজন
বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন। সূত্র বলছে, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিয়ের স্থান রাজস্থানের ৭০০ বছরের পুরনো দুর্গ, যা এখন বিলাসবহুল হোটেল।
চতুর্দশ শতকে তৈরি হয়েছিল দুর্গটি। এখন বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হলেও দুর্গের আভিজাত্য এতটুকু কমেনি। সেই হোটেলের নাম সিক্স সেন্সেস ফোর্ট হোটেল, অবস্থান রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলায়। শোনা যায়, দুর্গের ভেতরে দুটি প্রাসাদ ও দুটি মন্দির রয়েছে। এক দিনের জন্য ভাড়া নিতে সত্তর থেকে আশি হাজার রুপি দিতেই হয়।
সূত্র বলছে, পরিচালক-প্রযোজক কবীর খানের বাড়িতে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন দুই তারকা। এবার রাজস্থানে সারবেন ডেস্টিনেশন ওয়েডিং। মঙ্গলবার নাকি ১০ জনের একটি দল রাজস্থানে গিয়ে পৌঁছেছে। তাদের হাত ধরেই ভিকি-ক্যাটরিনার বিয়ের জন্য সেজে উঠবে সিক্স সেন্সেস ফোর্ট হোটেল।
বি-টাউনে জোর গুঞ্জন ভিকি ও ক্যাটরিনার বিয়ের জন্য ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত হোটেল বুক করা হয়েছে। বাড়ানো হয়েছে দুর্গের নিরাপত্তা। বিয়েতে নিমন্ত্রিত ভিকি ও ক্যাটরিনার পরিবার, বন্ধু, আত্মীয়দের পাশাপাশি হাই-প্রোফাইল বলি-তারকারা ।
অতিথি তালিকায় করণ জোহর, আলি আব্বাস জফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ দেওয়ান, নাতাশা দালালের নাম থাকতে পারে বলে জানা গেছে। এ তালিকায় সালমান খান থাকবেন কি না, তা এখনও জানা যায়নি।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত