ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মেকআপ ছাড়া সেলফিতে আরো উদ্যমী কারিনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৫:২৩

বলিউড তারকা কারিনা কাপুর খান ইয়োগা ও বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে নিজেকে সব সময় ফিট রাখেন। কিন্তু এবার মনে হয় নিজেকে ফিট রাখার নতুন কোনো পদ্ধতি পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে কারিনা একটি ছবি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বিউটিফুল ট্রিক ডান।’ তাতে তিনি টিকচিহ্ন ও দুটি হার্ট ইমোজি দিয়েছেন। ছবিতে নীল রংয়ের স্পোর্টস অ্যাথরিজার পরিহিত কারিনার চুলগুলো পেছনে বাঁধা। কোনো ধরনের মেকআপ ছাড়াই তাকে এই ছবিতে বেশ উদ্যমী ও ইতিবাচক ভঙ্গিতে দেখা গেছে।

কারিনা গত বছর থেকে ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। এরপর থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন। তার স্বামী অভিনেতা সাইফ আলি খান ও দুই সন্তানকে নিয়ে প্রায়ই পোস্ট দিয়ে থাকেন।

গত ২১ ফেব্রুয়ারি সাইফ আলী খান ও কারিনা কাপুরের ঘরে আসে দুজনের দ্বিতীয় সন্তান। যার নাম এখনও প্রকাশ করা যায়নি। মা দিবসে (৯ মে) প্রথমবারের মতো নিজের দ্বিতীয় ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে আনেন কারিনা। তার দুই ছেলের ছবি পোস্ট করে লেখেন, ‘এরা দুজনেই আমার বেঁচে থাকার আশা, আগামী দিনগুলো সুন্দর হওয়ার কারণ।’

ছবিতে দেখা যায়, কারিনার বড় ছেলে তৈমুরের কোলে শুয়ে আছে ছোট ছেলে। শিশুটি দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখার কারণে তার চেহারাটা বোঝা গেছে কমই। ছোট ভাইকে কোলে নিয়ে তৈমুর যেন বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে। তার চোখে-মুখে আনন্দের ছাপ।’

উল্লেখ্য, জন্মের পর থেকেই ছোট ছেলেকে প্রচারের বাইরে রেখেছিলেন কারিনা। অবশেষে মা দিবসেই প্রকাশ্যে আনলেন তাকে। তবে তৈমুরকে অবশ্য শুরু থেকেই মিডিয়ার সামনে এনেছিলেন কারিনা। একটা সময় ছিল যখন তৈমুরের জন্য পাপ্পারাজ্জিরা অপেক্ষায় থাকত প্রতিদিন। এখন কারিনা ভক্তদের অপেক্ষা তার দ্বিতীয় পুত্রের মুখটি পুরোপুরি দেখার।

বলিউডে ২০০০ সাল থেকে ক্যারিয়ার শুরু করা কারিনা ইতোমধ্যে দুই দশক পার করেছেন। এরই মধ্যে বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা সিনেমায় কাজ করেছেন। হলিউডের সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক ছবিটি সামনের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এমএসএম / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে