ইন্ডিয়ান আইডলে ফিরতে চান না মিনি
ভারতীয় টিভি চ্যানেলগুলো রিয়ালিটি শোয়ের পরিচিত সঞ্চালিকা মিনি মাথুর। ইন্ডিয়ান আইডলের মঞ্চেও সঞ্চালনা করেছেন মিনি। চলতি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন আদিত্য নারায়ণ।
মিনি আর কখনও ইন্ডিয়ান আইডলে সঞ্চালক হিসেবে ফিরতে চান না। এ কথা জানিয়ে দিলেন তিনি।ইন্ডিয়ান আইডল-এর চলতি সিজন এখন বিতর্কের শীর্ষে রয়েছে। সে কারণেই কি আর এই শোয়ের সঙ্গে নিজের নাম জড়াতে চান না মিনি? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?
ইনস্টাগ্রামে এক অনুসারির উত্তরে মিনি বলেন, ইন্ডিয়ান আইডলের জন্ম দিয়েছি। বড় করে দিয়েছি। এবার উড়তে দেওয়ার সময়। আর দেখাশোনা করতে পারব না।
ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই শোয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন মিনি। ফলে এই শো তাঁর হৃদয়ে রয়েছে। যখন ইন্ডিয়ান আইডল শুরু হয়, তখন এই ধরনের শো কীভাবে হতে পারে, তা নিয়ে কারও কোনও ধারণা ছিল না বলে জানিয়েছিলেন তিনি। সেখান থেকে সাফল্যের পথে তাঁরও অবদান রয়েছে।
মিনি আরও জানান, প্রতিযোগীদের মধ্যে অনেকের বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের কাহিনি তাঁকেও উদ্ধুদ্ধ করেছিল। কিন্তু বর্তমান বিতর্ক নিয়ে তিনি মুখ খোলেননি। তাঁর এই শোয়ে আর না ফেরার সিদ্ধান্তের কারণও স্পষ্ট করেননি মিনি।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?