হলিউডে শাকিব খান!
শিরোনামটি পড়ে এক মুহূর্তের জন্য থমকে যাবে ঢালিউডপ্রেমীদের ভাবনা। শাকিব ভক্তদের চোখ উঠবে ঝলমল করে। সত্যি নাকি ভুল- এ সংশয়ে পড়ে যাবেন অনেকেই। বিষয়টা তাহলে পরিষ্কার করা যাক...
ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে মূলত চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যই গিয়েছেন। তবে মার্কিন মুলুকে থেকেই তিনি চমক দিতে চলেছেন। ঘোষণা করবেন তার নতুন সিনেমার কথা। যেটা নির্মিত হবে হলিউডে।
হলিউড বলতে অনেকে আমেরিকান সিনেমা ইন্ডাস্ট্রি বোঝেন। বিষয়টা সত্য বটে। তবে আদতে হলিউড হলো একটি স্থানের নাম, যেখানে বিভিন্ন স্টুডিও, প্রযোজনা প্রতিষ্ঠান ও শুটিং লোকেশন রয়েছে। শাকিবের নতুন সিনেমাটির কিছু অংশ চিত্রায়িত হবে সেই হলিউডে।
যদিও স্পষ্টভাবে শাকিব এখনো কিছু বলেননি। তবে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজ থেকে একটি বড় চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সোমবার (১৫ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিনেমাটির ঘোষণা আসতে চলেছে।
এই সিনেমার সঙ্গে যুক্ত থাকছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। যিনি এর আগে শাকিবের প্রযোজনায় ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ এগোয়নি। কেউ কেউ ধারণা করছেন, সোমবার ওই সিনেমা সম্পর্কে নতুন কোনো খবর দিতে পারেন কিং খান।
এ বিষয়ে হিমেল আশরাফ বলেছেন, “প্রিয়তমা’র ঘোষণা দিয়েই যে বিপদে আছি, আর নতুন করে কিছু বলতে চাই না। আগামী সপ্তাহে দেশে ফিরবো। তখন নতুন-পুরনো সব আপডেট দেবো।’’
উল্লেখ্য, শাকিব এবারই প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এর আগে একাধিকবার দেশটির ভিসার জন্য আবেদন করলেও সাড়া পাননি। অবশেষে বাইডেনের দেশে পা রেখেছেন তিনি। তাই কাজ সেরে কিছু দিন দেশটি ঘুরে দেখারও পরিকল্পনা রয়েছে এ নায়কের।
প্রসঙ্গত, শাকিব সর্বশেষ অভিনয় করছেন ‘গলুই’ নামের একটি সিনেমায়। এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে তার নায়িকা পূজা চেরি। সরকারি অনুদানের পাশাপাশি এটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া