নজরকাড়া পোস্টারে সিয়াম-পূজার রোম্যান্স
সপ্তাহ খানেক আগে প্রকাশ্যে এসেছিল সিনেমাটির প্রথম পোস্টার। কিন্তু সেখানে ছিলেন না এর নায়ক-নায়িকা কেউই। গল্পকে প্রাধান্য দিয়ে ব্যতিক্রমভাবে তৈরি করা হয়েছিল পোস্টারটি। অনেকের কাছেই সেটা প্রশংসিত হয়েছিল। তবে নায়ক-নায়িকার দেখা না পেয়ে কিছু ভক্তের আক্ষেপ ছিল।
সেই আক্ষেপ ঘুচে গেল এবার। প্রকাশিত হয়েছে ‘শান’-এর নতুন পোস্টার। এবার দেখা দিলেন নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরি। তাদের রোমান্সে ভরপুর মুহূর্তই উঠে এসেছে এখানে। নজরকাড়া পোস্টারে তারা ছড়িয়ে দিলেন ভালোবাসার আবেশ।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিনেমাটির সংশ্লিষ্টরা সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় পোস্টার উন্মুক্ত করেন। সিয়াম তার পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘মানব পাচারকারীর রক্ত দিয়ে খেলি হোলি, গাই আমি উল্লাসের গান, মানব পাচারকারী রুখি খড়গ হস্তে, আমি নিভয়, নির্ভীক আমি শান।’
সিয়াম-পূজার রসায়ন থাকলেও ‘শান’ সিনেমার গল্প অ্যাকশন-থ্রিলার ধর্মী। এখানে প্রথমবারের মতো ফাইটিং দৃশ্যে দেখা যাবে সিয়ামকে। সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তি পাবে এটি।
কয়েক দিন আগে এক ভিডিও বার্তায় সিয়াম বলেছিলেন, “পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার মাধ্যমে আপনারা আমাকে আর পূজাকে অনেক ভালোবাসা দিয়েছেন। সেজন্য আমি কৃতজ্ঞ। এটা আমাদের একসঙ্গে তৃতীয় সিনেমা। এখানে প্রথমবার অ্যাকশন চরিত্রে অভিনয় করেছি। কতটা পেরেছি, কতটা পারিনি, সেটা আপনারা দেখে বলতে পারবেন। তবে বিশ্বাস করুন, আমরা পুরো টিম চেষ্টার কোনো ত্রুটি রাখিনি।”
এই সিনেমায় সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরি, তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান। তার সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া