তেলের জাহাজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
ঝালকাঠির সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির ডিপোর দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান(২৮)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, শুক্রবার রাত ৯টায় ঝালকাঠি থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান নামে একজন মারা যায়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, বিস্ফোরণে দগ্ধ ইমাম হোসেন এবং রুবেলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের ২ জনের শরীরে ২ শতাংশ করে দগ্ধ হয়েছিল।
এছাড়া রিপন ৫২ শতাংশ, রনি ৫৪ শতাংশ, শহীদ তালুকদার ৭০ শতাংশ ও আশিকুর রহমান ৬৬ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ওই রুমে আগুন ধরে যায়। এতে জাহাজের ১৩ স্টাফের মধ্যে আট শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুকানি কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
এমএসএম / এমএসএম
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি