মসজিদের সেপটিক ট্যাংকে ৭ টুকরা লাশ : ইমাম আটক
রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৩৫) নামে এক যুবকের ৭ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম আব্দুর রহমানকে (৬৫) আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৫ মে) ভোর ৫টার দিকে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে টুকরা লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, আজহারুল পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন, পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ভোরে মসজিদের পেছনে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৭ টুকরা মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে মসজিদের ইমাম আব্দুর রহমান জড়িত থাকতে পারেন। তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্রীতি / জামান
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ