নিখিলের কাছে মামলায় হেরে গেলেন নুসরাত
মাত্র এক বছর সংসার করেছিলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈন। ২০১৯ সালে ধুমধাম আয়োজনে বিয়ে করেছিলেন। কিন্তু ২০২০ সালেই নুসরাত সংসার ছেড়ে চলে আসেন। এরপর অভিনেত্রী দাবি করেন, তাদের বিয়েই নাকি আইন মোতাবেক হয়নি।
এরপরই শুরু হয় নানা বিতর্ক, সমালোচনা। নুসরাত সংসার করতে চান না, এটা জানার পর নিখিল জৈন আদালতের দ্বারস্থ হন। বিয়ে ভাঙার জন্য মামলা দায়ের করেন। যেহেতু রেজিস্ট্রেশন হয়নি, তাই তাদের বিবাহবিচ্ছেদ হবে অ্যানালমেন্টের মাধ্যমে।
অবশেষে সেই মামলার রায় দিয়েছেন আলিপুর সিভিল কোর্ট। বুধবার (১৭ নভেম্বর) নিখিল জৈনের পক্ষে রায় দিয়েছেন আদালত। এর ফলে নুসরাত ও নিখিলের মধ্যকার দাম্পত্যের চূড়ান্ত অবসান হলো।
আদালতের রায় জানার পর উচ্ছ্বসিত নিখিল জৈন। আজ তার জন্মদিন। বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়াকে জন্মদিনের সেরা উপহার হিসেবে মনে করছেন তিনি।
উল্লেখ্য, ভালোবেসে ধর্ম মোতাবেক বিয়ে করেছিলেন নুসরাত ও নিখিল। তুরস্কে হয়েছিল তাদের নজরকাড়া বিয়ের আয়োজন। গত বছরের শেষ দিকেই আলাদা হয়ে যান তারা। নুসরাত লিভ-ইন শুরু করেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। এ নিয়ে বিতর্কের অন্ত নেই।
গত আগস্ট মাসে নুসরাত জাহান ছেলের মা হয়েছেন। তার নাম রেখেছেন ঈশান। ইতোমধ্যে অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন, তার সন্তানের বাবা যশ এবং তারা একসঙ্গেই বসবাস করছেন। যদিও যশের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা, সেটা এখনো পরিষ্কার করেননি তিনি।
এমএসএম / এমএসএম
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন