মিমির আইফোন থেকে ৭ হাজার ছবি, ৫০০ ভিডিও উধাও!
নিজের মোবাইল ফোন নিয়ে বিপদে পড়েছেন টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। তার মোবাইল থেকে অন্তত ৭ হাজার ছবি ও ৫০০ ভিডিও উধাও হয়ে গেছে। এই ঘটনায় ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।
টুইট করে মিমি জানান, যতভাবে সম্ভব, সমস্ত উপায়ে তিনি তার ডেটা উদ্ধারের চেষ্টা করেছেন। কিন্তু কোনোভাবেই ফল পাননি। অভিনেত্রী বলেন, ‘৭ হাজার ছবি, ৫০০ ভিডিও মুছে গেছে! সব হারিয়ে গেল। আমি কী করব বুঝতে পারছি না! কাঁদব চিৎকার করে? পুনরুদ্ধারের সমস্ত রকম চেষ্টা করে দেখেছি। কোনও সাহায্য পাইনি। জঘন্য ঘটনা এটা।’
মিমি তার টুইটে ওই মোবাইল কোম্পানির নামও উল্লেখ করেছেন। তার ফোনটি হলো বিশ্বখ্যাত অ্যাপল ব্র্যান্ডের আইফোন।
বিষণ্ণ মনে মিমি জানিয়েছেন, এমন অনেকে আছে, যাদের ছবি শুধুমাত্র ওই ফোনেই রাখা ছিল। তাদের অনেকেই এখন আর পৃথিবীতে নেই। ওইটুকুই ছিল স্মৃতি হিসেবে।
এই ফোনটি অবশ্য খুব একটা পুরনো নয়। কিছু দিন আগেই তিনি এটি কিনেছেন। তখন ছবি তুলে ভক্তদের সঙ্গেও খবরটি শেয়ার করেছিলেন। জানা যায়, আগের মোবাইল থেকে ছবি-ভিডিও অ্যাকাউন্টের মাধ্যমে নতুন মোবাইলে নিয়ে আসেন তিনি। কিন্তু এখন প্রায় সবই শূন্য!
এদিকে গত দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে মিমির নতুন সিনেমা ‘বাজি’। যেখানে তিনি প্রথমবারের মতো অভিনয় করেন সুপারস্টার জিতের সঙ্গে। সিনেমাটি গত ১৫ অক্টোবর বাংলাদেশেও মুক্তি পায়।
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া