ভিকি-ক্যাটরিনার ‘প্রেমে’ কেনো গুজব নেই : হর্ষবর্ধন কাপুর
বলিউড কুইন ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে সিনামাপাড়ায় গুঞ্জন বহুদিনের। সম্প্রতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ডেট করছেন। সম্পর্কে রয়েছেন দুজনে। এমন গুঞ্জন বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তাদের ছবি একসঙ্গে ভাইরালও হয়। যদিও ভিকি বা ক্যাটরিনা এই বিষয়ে মুখ খোলেননি কখনো। এবার তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু অনিল কাপুরের ছেলে অভিনেতা হর্ষবর্ধন কাপুর।
সম্প্রতি এই অভিনেতা একটি অনলাইন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সেখানে এই প্রসঙ্গে মুখ খোলেন সোনমের ভাই হর্ষবর্ধন। তাকে বলিউড তারকাদের প্রেমের গুঞ্জনের মধ্যে এমন একটি সম্পর্কের কথা প্রকাশ করতে বলা হয়, যা গুজব নয়, সত্যি। সঙ্গে সঙ্গে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ্য করেন হর্ষবর্ধন। তিনি জানান এই সম্পর্কের মধ্যে গুজবের কোনো অবকাশ নেই।
তিনি বলেন, ভিকি ও ক্যাটরিনা একসঙ্গে আছেন, এটি সত্য। বিষয়টি নিয়ে কথা বলাতে আমি হয়তো সমস্যায় পড়ব, তবুও বলছি। যদিও এই সম্পর্ক তারা কোনোদিন অস্বীকারও করেননি, বরং তাদের মধ্যেও কিছু লুকোনোর কোনো আভাস পাইনি।
এক বছর আগে দীপাবলির রাতে অমিতাভ বচ্চনের বাড়ির পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা-ভিকি। তখন থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। বেশ কয়েকবার ডিনারে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন এই জুটি।
প্রীতি / প্রীতি
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?