সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন : কাদের
গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'শুধু গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক পদ থেকেই নয়, দলের সাধারণ সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে সকলের মতামত চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন।' শুক্রবার রাতে আওয়ামী লীগেরকেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জাহাঙ্গীর আলমের বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিয়েছেন। তার বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন গাজীপুরের পুরো কমিটি থাকবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘একজনের জন্য পুরো কমিটি ভেঙে দেওয়া যায় না।'
একই সঙ্গে ইউপি নির্বাচনে বিদ্রোহীদের প্রার্থীদের পরবর্তীতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যদি দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহীদের নাম পাঠায় বা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো জেলা, উপজেলা এমন কি জনপ্রতিনিধিও কোনো বিদ্রোহীর পক্ষে কাজ করে, ইন্ধন দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জামান / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’