সোহম-সুস্মিতার ‘পাকা দেখা’, নতুন রসায়নের ইঙ্গিত
টালিউডের নতুন জুটির প্রথম লুকেই তোলপাড়। নতুন রসায়নের ইঙ্গিতই যেন পাওয়া গেল। কারণ খুব তাড়াতাড়ি হতে চলেছে সোহম ও সুস্মিতার পাকা দেখা। ছবির পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর। সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায় এ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।
অফিস পাড়ায় জয়ের সঙ্গে তিয়াশার আলাপ হয়। জয় ব্যাংক কর্মচারী হলেও ঘড়ির কাঁটায় বাঁধা তার দৈনন্দিন জীবন। অন্যদিকে আইটি সেক্টরে কাজ করেন তিয়াশা। কাজের চাপে সময়মতো কোনো কিছুই সামাল দিয়ে উঠতে পারে না। এ চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে। এদিকে তিয়াশার বাবা জয়কে তার জামাই করতে চায়। সে জয়ের চরিত্রে রয়েছেন সোহম। এ সূত্রে দুই পরিবারে পাকা দেখাকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প।
ছবিতে অন্য চরিত্রে দেখা যাবে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি। সোহমের অফিসেই হলো ছবির মহরৎ। শুরু হলো ছবির শুটিং। আবারও নতুন জুটির অপেক্ষায় টলিউড। পাকা দেখা জমবে তো?
সূত্র: জিনিউজ
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া