আমিরপুত্র জুনায়েদের প্রথম সিনেমার শুটিং শুরু
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে জুনায়েদ খান এবার বলিউডে পা রাখতে চলেছেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মহারাজা’ ছবিতে অভিনয় করতে চলেছেন আমিরপুত্র জুনায়েদ। ছবিতে জুনায়েদের বিপরীতে অভিনয় করছেন শালিনী পান্ডে। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ভারতে শুটিং বন্ধ হওয়ার আগেই এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু অল্প দিনের শুটিংয়ের পরেই মুম্বাইয়ে শুটিং বন্ধের ঘোষণা করেছিলেন মহারাষ্ট্র সরকার। পুনরায় শুটিং করার অনুমতি পাওয়ার পরেই আবার শুরু করেছে ‘মহারাজা’র শুটিং। ২৫ জন জুনিয়র আর্টিস্ট এবং নির্দিষ্ট কয়েকজন কলাকুশলী নিয়ে ছবি শুটিংয়ের কাজ আরম্ভ হয়েছে।
উল্লেখ্য, গত রোববার মহারাষ্ট্র সরকার অনুমতি দিয়েছেন বলিউডের বন্ধ থাকা সিনেমা, সিরিয়ালের শুটিং আবার শুরু করা যাবে। প্রশাসনের এমন নির্দেশনায় এক প্রকার হাঁফ ছেড়ে বাঁচলেন নির্মাতারা। গতবছরের লকডাউন কিংবা এই বছরের শুটিং, সিনেমা হল বন্ধ থাকার কারণে একাধিক ছবির মুক্তি এখনও আকটে আছে। কিছু ছবি এক প্রকার বাধ্য হয়ে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে।
এখনো সিনেমা হল খোলার সম্ভাবনা না থাকলেও শুটিং করায় অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। সর্বাধিক ১০০ জন সদস্য নিয়ে করতে হবে শুটিং। ফ্লোরে পালন করতে হবে কড়া বিধিনিষেধ। প্রত্যেকের নিয়মিত করোনা টেস্ট করাতে হবে এবং শুটিং ফ্লোরে উপস্থিত সকলের কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া বাধ্যতামূলক। এসব নির্দেশবিধি মেনেই করতে হবে শুটিং। এমনকি প্রশাসনের পক্ষ থেকে এও বলা হয়েছে, দিনে ৮ ঘণ্টার বেশি কেউ কাজ করবে না।
জামান / জামান
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?