ইলিশ মাছের পানি খোলা তৈরির রেসিপি
ইলিশের এই পদ সম্ভবত সবচেয়ে কম মশলায় তৈরি করা হয়। যারা মশলাদার খাবার খেতে খুব একটা পছন্দ করেন না তাদের কাছে এটি হতে পারে পছন্দের একটি খাবার। বলছি ইলিশের পানি খোলার কথা। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন এটি। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
ইলিশ মাছ ৬-৭ টুকরা
পেঁয়াজ- কুচি আধা কাপ
কাঁচা মরিচ- স্বাদমতো
লবণ- পরিমাণমতো
তেল- ১ টেবিল চামচ
পানি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
রান্নার পাত্রে পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ ও তেল নিন। এরপর উপকরণগুলো ভালোভাবে চটকিয়ে নিন। এবার এই উপকরণগুলোর উপর মাছ বিছিয়ে দিন। এরপর তাতে যোগ করুন পানি। পানি এমনভাবে দেবেন যেন মাছগুলো ডুবে থাকে।
রান্নার পাত্রে ঢাকনা দিয়ে বেশি আঁচে চুলায় বসিয়ে দিন। পানি ফুটে উঠলে আঁচ মাঝারি করে দিন। এভাবে জ্বাল দিন পনের মিনিটের মতো। এরপর নামিয়ে নেবেন। মাঝামাঝি সময়ে মাছগুলো একবার সাবধানে উল্টিয়ে দেবেন। ঝোলের পরিমাণ আপনার পছন্দ অনুযায়ী রাখবেন। ঝোল বেশি চাইলে পানি বাড়িয়ে দেবেন। এটি গরম কিংবা পান্তাভাতের সঙ্গে খেতে বেশি ভালোলাগবে।
এমএসএম / এমএসএম
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ