ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১১:৩২

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে ১০টায় এ সমাবেশ শুরু হয়। এদিকে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ফলে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

এদিকে প্রেসক্লাবের সামনের রাস্তায় সমাবেশের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে মহানগর ও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তিনি এখনো সমাবেশস্থলে এসে পৌঁছাননি। এছাড়া উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

এদিকে একই দাবিতে গত শনিবার দিনভর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন করেছেন বিএনপি নেতাকর্মীরা। রোববার জাতীয় সংসদের সামনে আয়োজিত মানববন্ধনে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা। 

জামান / জামান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস