২৪ নভেম্বর জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে দলটি।
সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এ সরকার সবদিক থেকে ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। একটিমাত্র পথ আছে সেটি হলো আন্দােলন, আন্দােলন এবং আন্দোলন।
মির্জা ফখরুল বলেন, আগামী ২৪ তারিখে আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয় বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগরী শাখার সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, সুলতান সালাউদ্দীন টুকু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
এমএসএম / এমএসএম
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত