ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নিতে বললেন ইশরাক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৪:৩৬

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমরা আমাদের নেত্রীর সুচিকিৎসার জন্য যে আন্দোলন করছি সেটার ফল পেতে চাই। আপনারা আপনাদের কাঁথা-বালিশ নিয়ে তৈরি হন, বাড়ির কথা ভুলে যান, রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নেন। তাহলে আন্দোলনে সফল হবো।

সোমবার (২২ নভেম্বর) বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমরা সবাই জানি আজকে এখানে কী কারণে উপস্থিত হয়েছি। বর্তমান সরকার আইনের ধারা দেখাচ্ছে। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আপনারা সবাই জানেন এগুলো কিছুই না, শুধু অজুহাত। শীর্ষ সন্ত্রাসী, বহু খুনের ফাঁসির আসামিকে রাতের আধারে ঢাকা সেন্ট্রাল জেল থেকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। যখন শীর্ষ সন্ত্রাসী, ফাঁসির আসামির দণ্ড মওকুফ করে দেন, তখন বর্তমান প্রেসিডেন্ট কোনো আইন দেখান না।

সরকারের উদ্দেশ্যে ইশরাক বলেন, আপনারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েন না। এখনও সময় আছে দয়া করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন