ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত : ডা. তাহের
জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক লোক আমাদের দেশে আছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে। বাংলাদেশের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব বাংলাদেশি নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে?
ডা. তাহের বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কীভাবে আমরা গড়ে তুলবো, ফরেন পলিসি কী হবে, আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রজেক্টগুলো কী হবে সেগুলো উপস্থাপন করছি। পাশাপাশি এদেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা, বিশেষ করে নারীদের নিরাপত্তার ব্যাপারে আজকে যে ক্রাইসিস আছে এটাকে আমরা কীভাবে ওভারকাম করব, বিদেশি বিনিয়োগ কীভাবে এখানে বেশি করে নিয়ে আসবো এবং দেশ-বিদেশে যে এমপ্লয়মেন্ট আছে, বিদেশের কর্মসংস্থানের যে ইস্যুটা আছে এসব বিষয়ে আজকে নানা ব্যাপারে আমরা এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি।
অনলাইনে নির্বাচনে প্রচারণার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, অনলাইন তো একটা নতুন কৌশল যেটা এর আগে ছিল না। সুতরাং অনলাইনে বিলবোর্ড যেটা আরপিও যতটুকু অ্যালাউ করে আমরা ওতটুকু মেনেই ভোটারদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করবো। তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়ান টু ওয়ান কন্ট্রাক্টে যাবো। এজন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছি।
Aminur / Aminur
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান