ফখরুল-রিজভীরা এখন ডাক্তার হয়ে গেছেন : তথ্যমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির অনেক নেতা এখন ডাক্তার হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, আ স ম রব সাহেব এখন বড় ডাক্তার। মান্নান সাহেবও ডাক্তার। তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা বলছেন, বেগম খালেদা জিয়ার জীবন মরণাপন্ন বা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতাল বা বিশেষজ্ঞরা কিছু বলেননি। মাঝে মধ্যে বিএনপির ডাক্তাররা যারা রাজনীতি করেন, তারা কিছু কিছু কথা বলেন।
মন্ত্রী বলেন, বেগম জিয়া আগেও অসুস্থ ছিলেন, আমাদের দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তখনো বিএনপি বেগম জিয়াকে বিদেশে পাঠানোর ধুয়া তুলেছিল, বিদেশে না পাঠালে বাঁচানো যাবে না। বাস্তবতা হচ্ছে তখনো দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তখনকার মতো এবারও একই ধুয়া তুলছেন। আসলে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা তার স্বাস্থ্যগত কারণ নয়। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন। বেগম জিয়াকে নিয়ে রাজনীতি করা অনভিপ্রেত। আসলে উনারা হয়তো চান না বেগম জিয়া সুস্থ হোক। কারণ সুস্থ হলে স্বাস্থ্য নিয়ে যে রাজনীতি, এটি বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, বিএনপির এই পুরো দাবিটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একজন সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠানোর উদ্দেশ্য যে রাজনৈতিক দাবি, সরকার সে দাবি মানতে পারে না। কারণ তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। অবশ্যই বেগম জিয়া যেন সুচিকিৎসা পান, সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে বেগম জিয়ার কী হয়েছে, সেটার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসকসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড হতে পারে। সেই বোর্ড পরামর্শ দিতে পারে আসলে বেগম জিয়ার কী হয়েছে। সব দাবি তো মনে হচ্ছে যারা ভেতরে ভেতরে ডাক্তারি পাস করেছেন, মির্জা ফখরুল, রিজভী, খন্দকার মোশাররফ সাহেবসহ গয়েশ্বর বাবুও আছেন, তারা দিচ্ছেন। সুতরাং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এমপিদের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, তারা সব মিলিয়ে ছয়জন। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে পদত্যাগ করবেন। তাদের বক্তব্যে আমার মনে হচ্ছে, দেশের আর কোনো সমস্যা নিয়ে তারা চিন্তিত নন। দেশে আর কোনো সমস্যা নেই। বেগম জিয়ার স্বাস্থ্যটাই একমাত্র সমস্যা। এ নিয়েই শুধু তারা ব্যস্ত আছেন।
এই মুহূর্তে বেগম জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিএনপি রাজপথে আছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত তারা এ ধরনের দাবি বহুবার উপস্থাপন করেছেন। মাঝে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টাও তারা চালিয়েছেন। এবার যদি বিশৃঙ্খলা করার অপচেষ্টা হয়, জনগণ সেটি কঠোর হস্তে প্রতিহত করবে। সরকার জনগণের সঙ্গে থাকবে।
এমএসএম / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন