দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে বিএনপির ১৫ আইনজীবীর বৈঠক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে কথা বলতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থী সিনিয়র ১৫ আইনজীবী। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে তারা এ বৈঠকে বসবেন।
বিষয়টি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে উপস্থিত থাকবেন- অ্যাডভোকেট ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকী।
এর আগে গতকাল সোমবার (২১ নভেম্বর) সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আইনমন্ত্রী বরাবর প্রতিনিধি দলের তালিকা পাঠানো হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসনর খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাচ্ছে দল ও পরিবার। এই দাবিতে আন্দোলনও করছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রাখা হয়েছে। তাকে বিদেশে নেয়ার কোনো সুযোগ নেই।
জামান / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’