শ্রীমঙ্গলে গিয়ে ভিডিও করলেন আনিসা
‘সেরাকণ্ঠ’ খ্যাত গায়িকা আতিয়া আনিসা সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘ডুবে আছি তোমাতে’। এটির কথা লিখেছেন জসিম উদ্দিন, সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল। আনিসার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রাহুল।
শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি গানটির ভিডিও চিত্রায়ন করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আনিসাকেই, সেই সঙ্গে থাকবেন মডেল ফজলে রাব্বি।
গানটি নিয়ে আনিসা বলেন, ‘এটি আমার চতুর্থ গান আর সৈকত ভাইয়ার সঙ্গে তৃতীয় কাজ। গানটির গীতিকার ও এসএমভি চ্যানেলের কর্ণধার জসিম ভাইয়ার প্রতি কাছে কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান লেখার জন্য এবং পৃষ্ঠপোষকতার জন্য।’
গায়িকা আরও যোগ করেন, ‘গান গাইতেই আমি বেশি ভালোবাসি। প্রথম দিকে ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম। কিন্তু কিছুটা অভ্যস্ত হয়েছি। নিজের গানে স্ক্রিণে দাঁড়াতে এখন ভালোই লাগে।’
নতুন বছরের শুরুতে গান-ভিডিওটি এসএমভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
এছাড়াও আরও কিছু নতুন গান প্রস্তুত করছেন আনিসা। এরমধ্যে তন্ময় মাহবুবুলের সংগীতে নতুন একটি একক গানের কাজ শেষ করেছেন। শাহরিয়ার মার্সেলের সংগীতে আরও দুটি একক, এবং রেজওয়ান শেখের সংগীতে আরও একটি একক। এছাড়াও সম্প্রতি নতুন একটি প্লে-ব্যাকও করেছেন আনিসা।
এমএসএম / এমএসএম
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই