৩৫ টাকা আয়ে জুটত না খাবার, তিনিই আজ ২০০ কোটির ছবির পরিচালক
রোহিত শেঠি আজ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক। তার সাম্প্রতিক ছবি ‘সূর্যবংশী’-র খরচ প্রায় ২০০ কোটি টাকা। এই মানুষটিরই এক দিন আয় ছিল মাত্র ৩৫ টাকা। জুটত না খাবারও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেন, লোকে ভাবে চলচ্চিত্র জগতে সবই খুব সহজ। কিন্তু কেউ জানে না যে এক সময়ে আমি ২ ঘণ্টা হেঁটে ছবির সেটে যেতাম। সেখানে কাজ করে মাত্র ৩৫ টাকা পেতাম। সেই টাকায় প্রায় দিনই আমার দু’বেলার খাবার জুটত না।
ছোটবেলায় মুম্বাইয়ের সান্তা ক্রুজে থাকতেন রোহিত। অর্থের অভাবে সেখানকার বাড়ি ছেড়ে দিতে হয়। দিদার বাড়ি দাহিসরে চলে যান সপরিবারে। মলাড থেকে আন্ধেরি পর্যন্ত হেঁটে যাতায়াত করতেন রোহিত।
‘চেন্নাই এক্সপ্রেস’-এর পরিচালক রসিকতা করে বললেন, ‘আজ যখন আমার গাড়ির চালককে অলিগলি দেখিয়ে বলি, এখান দিয়ে নয়, ওখান দিয়ে চলো। তিনি ভাবেন, এ এত রাস্তা চিনল কী করে? চোর ছিল নাকি!
সূত্র: আনন্দবাজার
এমএসএম / এমএসএম
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই