মিমের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’
কদিন আগেই হবু বরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। করেছিলেন আংটি বদল। নতুন জীবনের শুরুতে এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। সিনেমার নাম ‘পথে হলো দেখা’। গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই ‘সুন্দরী’।
জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা।
বিদ্যা সিনহা জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতেন চান। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান।
পরিচালক রায়হান জুয়েল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।
এদিকে, আগামী ১ ডিসেম্বর ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম।
এমএসএম / এমএসএম
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই