স্বামীকে নিয়ে মক্কায় উড়াল দিলেন নায়িকা মাহি
কয়েক দিন আগেই জানা গিয়েছিল, স্বামীকে নিয়ে মুসলমানদের পবিত্র নগরী মক্কায় যাবেন নায়িকা মাহিয়া মাহি। সেখানে গিয়ে পালন করবেন ওমরাহ। এবার সেই কথাই সত্যি হলো। বুধবার (২৪ নভেম্বর) কয়েকটি ছবি শেয়ার করে নায়িকা নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। যাত্রার প্রাক্কালে তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হন। ছবিতে মাহিকে দেখা গেছে একেবারে বোরকা ও হিজাব পরিহিত অবস্থায়। তার মুখ অব্দি দেখা যাচ্ছে না। আর রাকিবের পরনে রয়েছে সাদা পাঞ্জাবী ও টুপি।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের উর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। মূলত রাকিবের জন্মদিন উপলক্ষে ওই বিশেষ মুহূর্তটিকে বিয়ের জন্য বেছে নেন নায়িকা। প্রিয় মানুষটিকে জন্মদিনের উপহার হিসেবে নিজেকে সঁপে দেন তিনি।
মাহি এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। অবশ্য অপুর আগে মাহি আরও এক ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন বলে জানা যায়। অন্যদিকে রাকিব সরকারের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার দুটি সন্তানও রয়েছে।
এমএসএম / এমএসএম
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য