একদিন ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের অদক্ষ প্রবাসীরা দেশে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা জাতীয় বাজেটের বড় একটা অংশ। কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশ গেলে সেটি একদিন ১০০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে বিশ্বাস করি। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের ‘ইউসেপ কৃতী শিক্ষার্থী’ সংবর্ধনা-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাজ্যে বেকারত্বের হার খুবই কম। কারণ ওখানকার লোকজন উদ্যোক্তা হিসেবে মানুষকে চাকরি দেয়, চাকরির পেছনে ছুটে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুধু সাধারণ বিভাগে পড়াশোনা করো চাই না আমরা কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠো এটা চাই। ডিগ্রি অর্জন করে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। চাকরির পেছনে না ছুটে চাকরি দিতে হবে।
ড. মোমেন আরো বলেন, মেধা ও ইচ্ছাশক্তি থাকলে সফলতার উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব। আমরা পারি এটা মনের মধ্যে জাগাতে পারলে পড়ালেখায় কৃতিত্ব অর্জন সম্ভব। ইউসেপ সিলেটের শিক্ষকরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মননে আমরা পারি এ মনোবল সৃষ্টি করায় শিক্ষার্থীরা অনন্য অসাধারণ ফলাফল অর্জন করতে পেরেছে। এজন্য আমি শিক্ষকদের ধন্যবাদ জানাই। আগামীতে ইউসেপ বাংলাদেশের মহৎ এ কাজের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম।
ইউসেপ সিলেট রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম ও ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষক তামান্না আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, ইউসেপ বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রব, সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জকিগঞ্জের উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।
এমএসএম / জামান
সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান
ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা
রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উপকূলে ঝড়ের শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল
ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান
জ্বালানি সংকটে সরকার দুঃখিত, সমাধানে সর্বোচ্চ চেষ্টা: নজরুল ইসলাম খান