ফাটল ধরেছে নুসরাত ও যশের সম্পর্কে!
শত বিতর্ক, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পর্কে লিপ্ত আছেন টালিউডের অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। গত বছর থেকেই তারা একসঙ্গে বসবাস করছেন বলে জানা যায়। ইতোপূর্বে যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। সেই সন্তানের বয়স এখন ৬ মাস।
সন্তানকে নিয়ে যশ-নুসরাতের সম্পর্ক ভালোই চলছিল। কিছু দিন আগে ঘুরে এসেছেন ভূস্বর্গ কাশ্মীরে। কিন্তু হঠাৎ দু’জনের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। একে-অপরকে সহ্য করতে পারছেন না। তাদের দু’জনের ইনস্টাগ্রাম পোস্টে এমনই ইঙ্গিত মিলেছে।
নুসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন। সেখানে লেখা, ‘যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর, যেটা ভালবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!’
নুসরাতের এমন ইঙ্গিতপূর্ণ বার্তার পর গুঞ্জন শুরু হয় টালিউড পাড়ায়। এর মধ্যেই আগুনে ঘি ঢালেন যশ। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।’
যশ ও নুসরাতের দুটি পোস্টের সমীকরণ খুব সোজা। তাদের সম্পর্কে কলহ কিংবা তিক্ততা এসেছে, বোঝাই যাচ্ছে। নেটিজেনরা বলাবলি করছেন, চিড় ধরেছে দুই তারকার মধুর ভালোবাসায়।
নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে তারা জমকালো আয়োজনে দাম্পত্য জীবন শুরু করেন। কিন্তু এক বছর না গড়াতেই নিখিলকে ছেড়ে আসেন অভিনেত্রী। তখন যশের সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে। যদিও তারা একসঙ্গে বসবাস করছেন, সন্তানের জন্ম দিয়েছেন; কিন্তু এখনো বিয়ে করেছেন কিনা, তা জান যায়নি।
এদিকে নিখিল জৈন ক’দিন আগেই জানিয়েছেন, তিনি এখনো নুসরাতকে ভালোবাসেন। গত ১৭ নভেম্বর আদালতের নির্দেশে তাদের বিয়ের চূড়ান্ত ইতি ঘটে। সেই প্রেক্ষিতেই তিনি বলেছিলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু নুসরাতকে আমি এখনও ভালোবাসি।’
এমএসএম / এমএসএম
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য