নিজেই তৈরি করুন মাছের কাবাব
বাড়িতে কোনো না কোনো পদের মাছ থাকে নিশ্চয়ই। সেসব মাছ প্রতিদিন একই রেসিপিতে রান্না করে খেতে একঘেয়ে লাগে। প্রতিদিন একইভাবে রাঁধতে হবে এমন কোনো কথা নেই। স্বাদ বদলাতে আপনি আরও নানা কিছু তৈরি করে খেতে পারেন। পরিচিত স্বাদের সাধারণ মাছ দিয়েই তৈরি করতে পারেন অসাধারণ কোনো পদ। আসুন জেনে নেয়া যাক মাছের কাবাব তৈরির রেসিপি। এটি আপনি তৈরি করতে পারবেন যে কোনো বড় মাছ দিয়ে।
তৈরি করতে যা লাগবে
মাছ ৪ টুকরা, আলু সিদ্ধ ১৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনিয়া পাতা কুচি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, গরম মসলার গুঁড়া ১/২ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম ১টির অর্ধেক, তেল ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
মাছে লবণ ও হলুদ মাখিয়ে অল্প তেলে হালকা করে ভেজে তুলে নিন। ঠান্ডা হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে একটি বড় পাত্রে নিয়ে নিন। তেল বাদে বাকি সব উপকরণ মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে নিন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিন। এরপর অল্প করে অংশ নিয়ে হাতের তালুতে গোল করে চপ বা টিকিয়ার মতো আকৃতি দিন।
একটি ছোট বাটিতে ১টি ডিম ভালো করে ফেটে নিন। এরপর কাবাবগুলো একে একে ডিমে চুবিয়ে ভাজার জন্য তেলে ছেড়ে দিন। অল্প আঁচে সময় নিয়ে ভাজুন। বাদামি রঙ হয়ে এলে নামিয়ে পছন্দমতো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত