ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফের মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২১ বিকাল ৫:৫২

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিয়াচুন প্রদেশের জিচ্যাং কেন্দ্র থেকে মহাকাশে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। জোহাংঝিং-১ডি নামের স্যাটেলাইটটি বেইজিং সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লং মার্চ-৩বি ক্যারিয়ার রকেটের মাধ্যমে পাঠানো হয়।

রকেটটি সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ওই রকেট উৎক্ষেপণ লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৩৯৯তম মিশন ছিল। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি শনিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে চীন। স্যাটেলাইটগুলো একই কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। সবশেষ ২৩ নভেম্বর পৃথিবী পর্যবেক্ষক একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে দেশটি।

১৯৭০ সালে চীন প্রথম লং মার্চ ওয়ান রকেট ক্যারিয়ারের সাহায্যে মহাকাশে তাদের প্রথম স্যাটেলাইট ডংফ্যানগং ওয়ান পাঠায়। এরপর চীন আরও ১৭ ধরনের লং মার্চ রকেট তৈরি করে। ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত চীন যতগুলো মহাকাশ অভিযান করেছে তার মধ্যে ৯৪.৪ শতাংশ মহাকাশ অভিযানই লং মার্চ রকেটের ওপর নির্ভর করে করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫