লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী
কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) হেফাজত মহাসচিবের ছোট মাওলানা রাশেদ বিন নূর ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তিনি তার বাবার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রাশেদ বিন নূর জানিয়েছেন, গত রাতে স্ট্রোক করেন তার বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।
গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দেন হেফাজত মহাসচিব। সেই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও অতিথি হিসেবে যোগ দেন।
জামান / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’