মোদিকে ছাড়ার ১৮ দিন পর মমতার দলে শ্রাবন্তী
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির আবারও ভোলবদল! মাত্র ১৮ দিনের মাথায় পুনরায় ভিড়লেন তৃণমূলে। গত ১১ নভেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
শ্রাবন্তী অতীতে মমতার দল অর্থাৎ তৃণমূলেই ছিলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করেই যোগ দেন নরেন্দ্র মোদির দলে। বিজেপির হয়ে অংশ নেন নির্বাচনে। কিন্তু হেরে যান বিপুল ব্যবধানে।
এরপর থেকে আর রাজনৈতিক কার্যকলাপে দেখা যায়নি শ্রাবন্তীকে। গত ১১ নভেম্বর তিনি বিজেপি ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’
শ্রাবন্তীর বিজেপি ত্যাগের ঘটনার সময়ই সবাই অনুমান করেছিল, পুনরায় মমতার দলে ভিড়বেন অভিনেত্রী। তিন সপ্তাহ না পেরোতে সেটাই সত্যি হলো। সোমবার (২৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের বাসন্তী বিধানসভা কেন্দ্রের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানেই যোগ দিয়েছেন শ্রাবন্তী।
তার পরনে ছিল কালো সালোয়ার কামিজ। তাতে জ্বলজ্বল করছিল ক্ষমতাসীন তৃণমূলের ব্যাজ। মঞ্চে উঠে শ্রাবন্তী গানও গেয়ছেন; নিজের অভিনীত ‘জোশ’ সিনেমার গান ‘খুঁজেছি তোকে রাত বিরাতে’। সেই সঙ্গে স্পষ্টভাবে জানান, ডাকলে আবারও আসবেন।
শ্রাবন্তীর দল বদলের খবরে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘বিজেপি করলে সিনেমায় কাজ পাওয়া যায় না। সেই কারণেই শ্রাবন্তী দল ছেড়েছেন।’
আবার উল্টো পিঠে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘দলটা (বিজেপি) জঞ্জাল। ওই দলে থাকা মুশকিল। তার ওপর শ্রাবন্তী একজন নারী। তার পক্ষে থাকাই সম্ভব নয়।’
এমএসএম / এমএসএম
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন