ঘুষের বিনিময়ে বলিউডে সুযোগ পেয়েছিলেন রণবীর!
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। এ পর্যন্ত উপহার দিয়েছেন অনেকগুলো জনপ্রিয় ও আলোচিত সিনেমা। আর এই অভিনেতাকে নাকি টাকার বিনিময়ে বলিউডে সুযোগ দিয়েছিল যশরাজ ফিল্মস। সম্প্রতি অভিনেতা এবং স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খান এমনই দাবি করেছেন।
‘বান্টি অউর বাবলি ২’ সিনেমা সমালোচনা করতে গিয়ে আচমকাই রণবীরের প্রসঙ্গ টেনে আনেন তিনি।
জোর গলায় কমল আর খান দাবি করেন, আদিত্য চোপড়া রণবীরকে বলিউডে নিয়ে আসেননি। অভিনেতার বাবার থেকে ২০ কোটি টাকার বিনিময়ে নাকি তাকে নিজেদের সিনেমায় সুযোগ দিয়েছিল যশরাজ ফিল্মস।
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রণবীর। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল বিট্টু শর্মার চরিত্র করে পেয়েছিলেন ভূয়সী প্রশংসাও।
কিন্তু কেআরকে-র মতে, নিজের প্রতিভার জন্য নয়, অঢেল অর্থের জোরেই বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন পর্দার ‘খিলজি’।
উল্লেখ্য, এই প্রথম নয়, অতীতেও বলিউডের নানা তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কমল। এমনকি সালমান খানের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছিলেন। মাস কয়েক আগে সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে একটি ভিডিও করেছিলেন কমল। কিন্তু সিনেমার প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়ে তোপ দাগতে ছাড়েননি তিনি। এর পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সালমান।
সূত্র : আনন্দবাজার
এমএসএম / এমএসএম
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’