আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আইনি বিপাকে পড়েছেন ‘কহোনা প্যায়ার হ্যায়’ খ্যাত বলিউড নায়িকা আমিশা প্যাটেল। প্রায় ৩২ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে হাজির হতে হবে ভোপালের আদালতে।
আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে আদালতে ভোপালে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টে সওয়াল করেন আইনজীবী রবি পন্থ। তার অভিযোগ, সিনেমা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছিলেন আমিশা। পরে তা চেকের মাধ্যমে ফেরত দেন। কিন্তু তার দেওয়া সেই চেক বাউন্স হয়ে যায়। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়।
আইনজীবীর বক্তব্য শুনেই আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অর্থাৎ, এখনই তাকে গ্রেফতার করা হবে না। অগ্রিম জামিনের সুযোগ থাকবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে। তা না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হবে বলেও জানা গিয়েছে।
এর আগেও অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ২০১৯ সালে ইন্দোরে ১০ লক্ষ টাকার চেক বাউন্স হওয়ার অভিযোগ উঠেছিল। সে বছর রাঁচিতেও নাকি অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে।
‘কহোনা প্যায়ার হ্যায়’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে নিজের অভিনয় সফর শুরু করেন আমিশা। প্রথম ছবিই ছিল ব্লকবাস্টার হিট।
এমএসএম / এমএসএম
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’