খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা বিএনপির উদ্দেশ্য : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা করা বিএনপির উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা। বুধবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল। খালেদা জিয়া জিঘাংসাপরায়ণ হওয়া সত্ত্বেও, জন্মের তারিখ বদলে কেক কাটার পরও এবং তার আমলে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতৃত্বকে গ্রেনেড হামলা করিয়ে হত্যার পরিকল্পনা সত্ত্বেও, খালেদা জিয়ার ছেলের মৃত্যুতে তার দরজার সামনে আধাঘণ্টা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, দরজা না খোলা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহানুভূতিশীল। তিনি বলেন, খালেদা জিয়া কী রকম জিঘাংসাপরায়ণ তা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেয়া দরকার, সেজন্য কথাগুলো বললাম।
তিনি বলেন, এসব সত্ত্বেও প্রধানমন্ত্রী সহানুভূতিশীল হয়ে তার (খালেদা জিয়া) শাস্তি স্থগিত রেখে তাকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। তার পছন্দ অনুযায়ী হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। সাধারণত একজন শাস্তিপ্রাপ্ত আসামির সরকারের তত্ত্বাবধানেই চিকিৎসা হওয়ার কথা। কিন্তু সেটি না করে তার বা তাদের পছন্দ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রী, সরকার সহানুভূতিশীল। কিন্তু তাদের বিদেশে নিয়ে যাওয়ার যে দাবি, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য যুক্ত।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, তারা বিএনপিপন্থী ডাক্তারদের দিয়ে যেভাবে কথা বলিয়েছেন, এগুলোর সবকিছুর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য যুক্ত। সুতরাং, খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা বিএনপির উদ্দেশ্য নয়, বিএনপির উদ্দেশ্য তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা। কারো স্বাস্থ্য নিয়ে রাজনীতি করার ক্ষেত্রে সরকার সহযোগিতা করতে পারবে না। সহযোগিতা করতে পারবে খালেদা জিয়ার স্বাস্থ্য যাতে ভালো থাকে। তিনি বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা যেন পান, সেজন্য সরকার যে কোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।
জামান / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’