সিনেমায় ঐশীর নতুন গান ‘ওরে আমার বাপ’
সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ অভিনীত প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’র শুটিং শেষ হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু করে আগস্টের প্রথম সপ্তাহেই সিনেমার ক্যামেরা ক্লোজ হয়, এখন চলছে মুক্তির প্রস্ততি। সিনেমাটির পরিচালক দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা নির্মাতা রনি ভৌমিক।
এই সিনেমাতে প্লে-ব্যাক করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। গত ২৩ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। যার শিরোনাম ‘ওরে আমার বাপ’। মূর্তজা খান লোদীর কথায় গানটির সুর করেছেন রাগীব স্বাগত। সংগীতায়োজনে ই কে মজুমদার ইস্তি। গানটিতে ঐশীর সঙ্গে দ্বৈত কন্ঠ দেন স্বাগত।
গানটি ঐশী বলেন, ‘প্লেব্যাক করতে আমি সবসময়ই বেশি উপভোগ করি, অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। যে কয়েকটা প্লেব্যাক করেছি তার প্রায় সবগুলো গানই দর্শকপ্রিয়তা পেয়েছে। এই জন্য সিনেমার গানগুলো অনেকটা বেছে করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এই গানটি করলাম। আশাকরি সবার ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘এটা বাবাকে নিয়ে গাওয়া একটি আনন্দের গান। সিনেমার একটি বড় অংশ জুড়ে থাকবে গানটি। এক কথায় বলা যায়, সিনেমার পুরো গল্পটাকেই ক্যারি করছে এই গানটি৷ গানটা গেয়ে আমি নিজে অনেক বেশি উপভোগ করেছি।’
সিনেমাতে গান থাকছে চারটি। চলতি সপ্তাহেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে সিনেমাটি। এরপর চলতি মাসেই মুক্তি দেবেন বলে জানান পরিচালক। টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি এর যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার গল্প লিখা এবং চিত্রগ্রহণে ছিলেন রায়হান খান। সিয়াম-নোভা ছাড়াও এতে অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল