‘ডিভোর্স’ গুঞ্জনের অবসান ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সংসার নাকি ভেঙে যাচ্ছে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার তিন বছরের দাম্পত্যের ইতি ঘটতে যাচ্ছে। এ গুঞ্জনের সূত্রপাত হয়েছিল প্রিয়াঙ্কারই একটি কাণ্ডে। নিজের ইনস্টাগ্রাম আইডির নাম থেকে স্বামীর পদবী মুছে দেন অভিনেত্রী।
গুঞ্জন যখন ডালপালা মেলছে, তার মধ্যেই সব কিছু পরিষ্কার করে দিলেন প্রিয়াঙ্কা। বুঝিয়ে দিলেন, ডিভোর্স নয়, স্বামীকে নিয়েই সুখেই আছেন তিনি। গতকাল ১ ডিসেম্বর ছিল নিক-প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিতে তারা ভালোবাসায় ডুব দিয়েছিলেন।
উদযাপন শেষে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা গেল, সুসজ্জজিত টেবিলের উপর শুভেচ্ছা কার্ড। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘স্বপ্নটা যাপন করছি’। অন্যদিকে নিক জোনাস সেলিব্রেশনের একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন।
তৃতীয় বিবাহবার্ষিকীতে নিক-প্রিয়াঙ্কার এই ভালোবাসাময় উদযাপন সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে দিয়েছে। ভক্তরাও তাই শুভেচ্ছার প্লাবনে ভাসিয়েছেন তাদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, ‘যাই কাজ করি না কেন, আমাদের জীবনের প্রায়োরিটি আমাদের সম্পর্ক। নিক আর আমি নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করেছি, আর কখনোই একে অপরের কর্মক্ষেত্রে ইন্টারফেয়ার করি না।’
উল্লেখ্য, প্রিয়াঙ্কার চেয়ে নিক জোনাস বয়সে ১০ বছরের ছোট। তবে বয়স তাদের সম্পর্কের মাঝে বাধা হতে পারেনি। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল