সরকার অবৈধ হলে দাবি করছেন কেন : ফখরুলকে কাদেরের প্রশ্ন
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই সরকারের কাছে দাবি করছেন কেন? বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তার বাসভবন থেকে ব্রিফিংকালে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না।
তিনি বলেন, আর এ সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন।
পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?
এমএসএম / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন