ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

তানজিন তিশা আউট : সাফা কবির ইন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ৩:৪৬

দর্শকদের পছন্দের তালিকায় এখন শীর্ষে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’। প্রথম থেকে নাটকটির বিভিন্ন চরিত্রে চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। একে একে নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, আফ্রি সেলিনা, তানজিন তিশা, মাশরুর ইনান, তটিনি,সাজ্জাদ হাসান রাজ, মারজুক রাসেল, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।

নাটকটিতে বিশেষ চরিত্রে কয়েক পর্বে হাজির হয়েছিলেন তানজিন তিশা। তাকে দেখা গিয়েছিলো আকলিমা চরিত্রে। এবার সেই নাটকটিতে নতুন করে যোগ হয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়ে এর কাজ শেষ করেছেন সাফা। তাকে দেখা যাবে রানু চরিত্রে।

মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ধারাবাহিকটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি। শুরু থেকেই তাদের অনেক অনেক প্রশংসা পেয়ে আসছি। নাটকটির প্রত্যেকটি চরিত্রকে তারা আপন করে নিয়েছেন। আমি আগেই বলেছিলাম এখানে প্রতি পর্বেই চমক থাকবে। চেষ্টা করছি সেটা ধরে রাখার। এখন নতুন পর্বের জন্য এতে যোগ হয়েছেন সাফা কবির। আরো আছেন ফজলুর রহমান বাবু ভাই।

সাফা কবির বলেন, নাটকটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ লক্ষ্য করেছি আমি। কাজটির সঙ্গে আমাকে যুক্ত করায় হিমি ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাকে দেখা যাবে রানু চরিত্রে। আমি গ্রামের মেয়ে, বাবার চিকিৎসার জন্য ঢাকায় আসি তারপর ‘হাউজ নং ৯৬’ বাসাতে উঠি। এরপরই ঘটতে থাকে নানান সব ঘটনা। বাকিটুকু জানতে হলে নাটকটি দেখতে হবে দর্শকদের।

‘হাউজ নং ৯৬’ নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।

প্রীতি / জামান

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

মাহি আসছেন তিন রূপে

মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন

প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

বাপ্পির লেখা গান গাইবেন সামিনা চৌধুরী- "কেনো দূরত্ব বাড়ে শুধু, ভালোবাসা বাড়ে না"

গল্পনির্ভর নাটকে পারসা