বাংলাদেশের নিরাপদ সড়ক চাইলেন কলকাতার শ্রাবন্তী!
গত কয়েক দিন ধরেই রাজধানী জুড়ে চলছে নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ। পরপর দুজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে। বেপরোয়া যানবাহনের কারণে এভাবে বছরের পর বছর ধরেই শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণ ঝরছে। কিন্তু সড়কের নিরাপত্তা আদতে বাস্তবায়ন হয়নি।
কিছু আশ্বাস এলেও শিক্ষার্থীরা রাজপথ ছাড়েনি। সহপাঠীর নির্মম মৃত্যুর বিচারের দাবিতে তারা শ্লোগান দিচ্ছে, সড়ক অবরোধ করছে। এমনই সময়ে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সংহতি জানালেন আন্দোলনে। নিরাপদ সড়কের দাবিতে তিনিও মুষ্টিবদ্ধ হাত জাগিয়েছেন।
অবশ্য বাস্তবে নয়, এমনটা হয়েছে একটি গানের দৃশ্যে। গানের নাম ‘নিরাপদ সড়ক চাই’। এটি রয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমায়। এতে শ্রাবন্তী অভিনয় করেছেন। সঙ্গে আছেন শান্ত খান।
শুক্রবার (৩ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির এই গান। এটি গেয়েছেন আসিফ আকবর ও তমা মল্লিক। গানের দৃশ্যে শ্রাবন্তী ও শান্তর সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। তাদের হাতে নিরাপদ সড়কের দাবিতে লেখা প্ল্যাকার্ড।
গানটি প্রকাশের আগ মুহূর্তে একটি ভিডিও বার্তা দেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেন, ‘ভীষণ প্রতিবাদী গান। আপনারা শুনবেন আর অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কেমন লাগল। অনেক দিন পর আমি একটা অন্য ধরণের ছবিতে অভিনয় করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে গানটা। প্লিজ আমাদের জানাবেন।’
‘বিক্ষোভ’ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়বস্তু নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানা যায়। এতে শ্রাবন্তী ও শান্ত খান ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল