নারকেল দুধে হাঁসের মাংস ভুনা
শীত মানেই উৎসব, দাওয়াত আর খাওয়া-দাওয়া। শীতকালের ভোজন আয়োজন হাঁসের মাংস ছাড়া যেন অসম্পূর্ণ। চালের রুটি কিংবা চিতই পিঠা হাঁসের মাংস জমে যায় সবকিছুর সঙ্গে। হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিলই বটে।
হাঁসের মাংস ভুনা, ঝোল ঝাল নানাভাবে রান্না করে খাওয়া যায়। নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা খেতে খুবই সুস্বাদু। সকালের নাস্তায় কিংবা শীতের রাতের পিকনিক; যে কোনোটাই একেবারে জমে যাবে গরম গরম চিতই পিঠার সঙ্গে হাঁসের এই পদটি। জেনে নিন রেসিপি-
উপকরণ : হাঁসের মাংস ১ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, ছোট এলাচ ২টি, দারচিনি ২ ইঞ্চি, তেজপাতা ২টি, নারকেল দুধ ২ কাপ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো এবং তেল পরিমাণমতো।
পদ্ধতি : প্রথমে হাঁস ভালো ভাবে পরিষ্কার করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। এবার আদা, রসুন, জিরা বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। সামান্য পানি দিয়ে গুঁড়া মসলাগুলো মিশিয়ে কষান আরো কিছুক্ষণ। মসলার কাঁচা গন্ধ গিয়ে তেল উপরে উঠে এলে মাংস দিন। আবারো কষানোর পালা। ভালোভাবে মসলার সঙ্গে মাংস কষিয়ে নিয়ে নারকেল দুধ আর কিছুটা পানি দিন। হালকা আঁচে ঢেকে মাংস রান্না করুন। সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে এলে কাঁচামরিচ চেরা, গরম মসলার গুঁড়া, ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। গরম গরম উপভোগ করুন চালের রুটি, পরোটা, কালাই রুটি কিংবা চিতই পিঠার সঙ্গে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত