ডিভোর্সের ঘোষণা দিলেন অন্তু, পূজা বললেন, ‘কিছু জানি না’
গায়িকা বাঁধন সরকার পূজা ও মডেল অর্ণব অন্তু একসঙ্গে গান করতে গিয়ে ভালোবেসে ফেলেন একে-অপরকে। এরপর ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দু’জনের দাম্পত্য জীবন ভালো-মন্দ মিলিয়ে ঠিকই চলছিল। কিন্তু আচমকাই ডিভোর্সের ঘোষণা দিলেন অন্তু।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে অন্তু লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে আমাদের সাংসারিক যাত্রা আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’
কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এ বিষয়ে কিছু জানেনই না পূজা। শুধু তাই নয়, দু’জনের মধ্যে ঝামেলা কিংবা ডিভোর্স সংক্রান্ত কোনো আলাপও হয়নি। কাছে এমনটাই জানালেন পূজা।
তিনি বলেন, ‘ভার্চুয়ালি কোনো স্ট্যাটাস দিলেই সেটা সত্য হয়ে যায় না। বাস্তব জীবনে এর কোনো সত্যতা নাই। গতকাল সন্ধ্যায়ও ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি এগুলো কিছু জানি না। আমার কিংবা ওর পরিবারের কেউও জানে না।’
শুক্রবার সন্ধ্যায় কথা হওয়ার সময় কোনো ঝামেলা কিংবা এ সংক্রান্ত কোনো আলাপ হয়েছে কিনা জানতে চাইলে পূজা বলেন, ‘না না! কোনো কিছু কীভাবে হবে? কিছু দিন আগে ওর মিউজিক ভিডিওতেও তো আমি ছিলাম। কী আজব কথাবার্তা। এখন ও কেন এমন স্ট্যাটাস দিল, ওর মনের মধ্যে কী চলছে, আমি জানি না। ও হয়ত এরকম কিছু চাচ্ছে, কিন্তু আমাকে বলতে পারছে না। ভদ্র তো। কিন্তু স্ট্যাটাস দিলে তো কোনো কিছু হয় না।’
স্পষ্ট ভাষায় পূজা আরও বলেন, ‘আমি এখনো পর্যন্ত বিবাহিত। আমার কিচ্ছু হয়নি। এমনকি ফোনেও আমাকে এরকম কিছু বলেনি। এটাই সত্যি। এখন ও যদি থাকতে না চায়, তাহলে অফিসিয়ালি আমার সঙ্গে বসুক। আইনগতভাবে আগাক।’
এদিকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকে নিজের মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন অর্ণব অন্তু। এমনকি পূজাও তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল