ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ বিভাগে আ‘লীগের প্রার্থী চূড়ান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ১১:১২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।‌ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

উল্লেখ্য, পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৭ নভেম্বর নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন