ক্ষীরে ভরা পাটিসাপটা তৈরির রেসিপি
পিঠা খেতে ভালোবাসেন এমন কারো কাছে পছন্দের একটি নাম হলো পাটিসাপটা। পাটিসাপটা হয় নানা স্বাদের। তবে সবচেয়ে জনপ্রিয় সম্ভবত ক্ষীরে ভরা পাটিসাপটা। কেউ কেউ ক্ষীরসা পাটিসাপটা নামেও ডেকে থাকেন। শীতের আমেজ আরো গাঢ় করতে এই পিঠার জুড়ি নেই।
ক্ষীর তৈরি করতে যা লাগবে : তরল দুধ ১ লিটার, চালের গুঁড়া ১ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ১ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, বাদাম কুচি ২ টেবিল চামচ।
ক্ষীর তৈরি করবেন যেভাবে : একটি হাঁড়িতে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর এর সঙ্গে কনডেনসড মিল্ক, চালের গুঁড়া ও এলাচ মিশিয়ে নাড়তে থাকুন। ঘন হয়েন এলে তাতে দিন বাদাম। ঘন হয়ে গেলে বাদাম কুচি দিয়ে নামিয়ে নিন।
পিঠা তৈরি করতে যা লাগবে : হালকা গরম পানি ৪ কাপ, চালের গুঁড়া ২ কাপ, ময়দা ১ কাপ, সুজি ১/২ কাপ, চিনি বা গুড় স্বাদমতো, ঘি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : পানি, দুধ, সুজি, চালের গুঁড়া, ময়দা, ঘি, চিনি বা গুড় ও সামান্য লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গোলা খুব বেশি ঘন যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। গোলা তৈরি হয়ে গেলে ঢেকে রেখে দিন আধা ঘণ্টার মতো। এবার চুলায় ফ্রাইপ্যান গরম করে তাতে সামান্য তেল ব্রাশ করে নিন। এরপর একটি গোল চামচের সাহায্যে তাতে গোলা ঢেলে দিন। প্যানটি ঘুরিয়ে গোলা চারদিকে ছড়িয়ে রুটির মতো তৈরি করে নিন। এরপর এর একপাশে ক্ষীর দিয়ে মুড়িয়ে নিন। ব্যস, পাটিসাপটা পিঠা তৈরি। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত