বিলাসবহুল হোটেলে অর্জুন-মালাইকা, এক রাতের ভাড়া সাড়ে ৩ লাখ
ছুটি কাটাতে তারকাদের বেশিরভাগেরই পছন্দ মালদ্বীপ। এই দেশটি ভ্রমণ করেননি এমন তারকা পাওয়াই বোধ হয় দায়! বলিউড থেকে টলিউডের অনেকেই ছুটি কাটাতে উড়ে যাচ্ছেন মালদ্বীপে। গন্তব্য হিসেবে সবারই পছন্দ প্যাটিনা মালদ্বীপ।
এবার নিজেদের অবসর সময়টা প্যাটিনায় কাটাচ্ছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। প্রতিদিন তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নানা ধরনের ছবি। অর্জুনের বিচ এবং পুল সাইড সবসময়ই পছন্দ, তাই প্যাটিনা তাদের তালিকায় থাকতেই হতো। একদিনের ভাড়া শুনলে চমকে যাবেন – প্রায় সাড়ে তিন লাখ! সবচেয়ে কম দামি ঘরটির ভাড়াও ২ লাখের কাছাকাছি। তার সঙ্গেই অবাক করা মনোরম পরিবেশ।
নিজস্ব পুল থেকে বাগান, সিনেমাহল থেকে জিম, টেনিস কোর্ট কী নেই! যদিও মালাইকা ও অর্জুন কোন ভিলায় থাকছেন সেটি নিয়ে সঠিক কোনো তথ্য এখনও মেলেনি। ইনস্টাগ্রাম স্টোরি থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট – ভিন্ন ছবি তাদের অনুরাগীদের উদ্দেশে শেয়ার করছেন দুজনেই। সফরের মাঝেই মালাইকার প্রশংসায় পঞ্চমুখ অর্জুন। কখনও একসঙ্গে ছবি তোলার কারণে কখনও আবার ছুটির মাঝেও ফিট থাকতে সঙ্গ দেওয়াতে।
সদলবলে থাকার ব্যবস্থাও আছে এ হোটেলে। আগে টাইগার শ্রফ-দিশা পাটানি, শাহিদ কাপুর-মীরা রাজপুত, সাইফ আলি খান-কারিনা কাপুরসহ অনেক বলিউড তারকাই মালদ্বীপ ভ্রমণ করে এসেছেন।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল