১৫ ডিসেম্বর থেকে শুটিংয়ের ফিরছেন শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান মাঝে খুব খারাপ সময় পার করেছেন। ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পরে নিজের সিনেমার সব কাজ বন্ধ রেখেছিলেন তিনি। আরিয়ান এখন জামিনে মুক্ত। তার মামলা সংক্রান্ত অনেক জটিলতাই কেটে গেছে। তাই ফের শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ।
শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার কাজ শুরু করবেন বলিউড কিং। এবার সিনেমাটির শুটিং হবে স্পেনে। তার জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে। সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছন।
মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শারীরচর্চা শুরু করেছেন অভিনেতা। এর পর রয়েছে অ্যাটলি পরিচালিত অ্যাকশন মুভির শুটিংও। তাই শাহরুখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।
উল্লেখ্য, গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। এরপর গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান। ৩০ অক্টোবর বেশ কিছু শর্তে জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!