আমার পথ আমি ঠিক খুঁজে নেব : বিদ্যা বালান
বলিউড অভিনেত্রীদের বয়স বাড়লেও ফিটনেসের দিক থেকে সবসময় সচেতন থাকেন তারা। তবে সেদিকে খুব একটা নজর দিতে দেখা যায়নি বিদ্যা বালানকে। আর সেটি তার ক্যারিয়ারেও বাধা হয়ে দাঁড়ায়নি।
বিদ্যা বালান সবসময় মনযোগী তার অভিনয়ে। নায়িকা মোটা বা খাটো হলেই যে ছিটকে পড়েন না, সেই প্রমাণ দিয়েছেন বহুবার। আর খ্যাতির জন্য গ্ল্যামারের খোলস থেকে বের হতে দ্বিধাবোধ করেননি কখনও।
ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘কোনো প্রচলিত নিয়ম ভাঙার উদ্দেশ্য আমার কখনও ছিল না। মূলত অভিনয় করতে চেয়েছি। আর সবসময় সেখানেই ফোকাস থেকেছি। এর বাইরে দিয়ে নিজের ফিটনেস বা অন্যকিছু নিয়ে আমি চিন্তিত নই।’
‘শেরনি’ সিনেমার দৃশ্যে বিদ্যা বালান
৪২ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ‘যদিও কেউ বলেন, একজন অভিনেতা হিসেবে আমি খাটো, খুব মোটা বা একটু বেশিই বোল্ড। সেসব নিয়েও চিন্তিত নই। আমি জানি, আমাকে কীভাবে এগোতে হবে। আমার পথ আমি ঠিক খুঁজে নেব।’
এবার নতুন আরও এক চমক নিয়ে আসছেন বিদ্যা বালান। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘শেরনি’। যেখানে ফরেস্ট অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ পেয়েছে।
এমএসএম / জামান
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?