ক্যাটরিনার অনুষ্ঠানে বাজবে না রণবীরের গান!
ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজস্থানে হবে দুই তারকার সংগীতানুষ্ঠান। বর-কনে দু’জনেরই নেচে মঞ্চ মাতিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ক্যাটরিনার সিনেমার ‘কালা চশমা’, ‘নাচ দে নে সারি’ গানে নাচবেন তারা। এ ছাড়াও তালিকায় রয়েছে ‘সিং ইজ কিং’ সিনেমার ‘তেরি ওর’। তবে এই বিশেষ দিন উদযাপনের জন্য সাবেক প্রেমিক রণবীরের সিনেমার কোনও গান ব্যবহার করবেন না ক্যাটরিনা।
সেই অনুষ্ঠানে সাবেক প্রেমিকের কোনও গান যেন না বাজানো হয় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ক্যাট। মনে করা হচ্ছে, আমন্ত্রিতদের তালিকা থেকেও ব্রাত্য রণবীর!
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন রণবীর-ক্যাটরিনা। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত। এর পর প্রেম। ‘রাজনীতি’, ‘জগ্গা জসুস’র মতো সিনেমায়ও জুটি বাঁধেন তারা।
কিন্তু বলিউডের এ দুই জনপ্রিয় নায়ক-নায়িকার প্রেম খুব বেশি দিন টেকেনি। অনেকেই বলেন, আচমকাই ঋষি-পুত্রের মন চলে যায় আলিয়া ভাটের কাছে। একা হয়ে যান ক্যাটরিনা। নায়িকার ঘনিষ্ঠরা মনে করছেন, পুরনো প্রেমের তিক্ততা এড়াতেই ক্যাটরিনার এই পদক্ষেপ। আনন্দবাজার।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল