সুশান্তের জন্য মন খারাপ সারার
ত বছরের জুনে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন জনপ্রিয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে শোকাহত হোন পরিবার থেকে শুরু করে বন্ধু, সহকর্মী, ভক্তরা। দেড় বছর পরও তার মৃত্যু মেনে নিতে পারেনি কেউই। এখনও সুশান্তের ভক্তরা তার আত্মহত্যার পেছনে যারা দায়ী তাদের শাস্তির দাবি জানাচ্ছে।
সুশান্তের শেষ যাত্রায় যে কয়জন সহকর্মী পৌঁছেছিলেন তাদের মধ্যে অন্যতম সারা আলি খান। সুশান্তের সঙ্গেই ছিল বলিউডে এই অভিনেতার প্রথম ছবি। ২০১৮ সালের ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সারা-সুশান্তের ‘কেদারনাথ’। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি।
মঙ্গলবার তিন বছর পূর্ণ হলো কেদারনাথ। ছবির কিছু অংশ থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছেন সারা। পাশাপাশি সুশান্তের উদ্দেশে একটি মন খারাপের বার্তাও লিখেছেন তিনি।
সারা লিখেছেন, তিন বছর আগে আজকের দিনেই আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি একজন অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম। আমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল। আমি শব্দে প্রকাশ করতে পারব না, এই ছবিটা আমার কাছে কতটা স্পেশাল। আমি আজ মনসুরকে (সুশান্ত) খুব মিস করছি। তার সাপোর্ট, নিঃস্বার্থ সাহায্য, গাইডেন্স এবং উপদেশের জন্যই ছবিটি এতো সহজে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সুশান্ত তোমায় আজীবন মিস করব।
প্রথম ছবি থেকেই সুশান্তের সঙ্গে নাম জড়িয়েছিল সারার। শোনা যায় প্রথম সহ-অভিনেতা সুশান্তের প্রেমে পড়েছিলেন তিনি। যদিও সেই প্রেমের স্থায়িত্ব ছিল খুবই কম। সুশান্তের মৃত্যুতে তাকে শেষ দেখা দেখতে সাদা পোশাকে হাজির হয়েছিলেন সারা। কেদারনাথের তিন বছর পূর্তিতে আজ ফের সুশান্তের জন্য মন খারাপ সারা আলি খানের।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল