ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মধুখালীতে র‍্যাকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৯-১২-২০২১ বিকাল ৬:৩১

ফরিদপুরের মধুখালীতে র‍্যাকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে শিশুটির মৃত্যু হয়। শিশুটির নাম মো. মির্জা গালিব (৮)। সে গোন্দারদিয়া গ্রামের মৃত মির্জা কলমের একমাত্র ছেলে। গোন্দারদিয়া দারুল এহসান মাদ্রাসায় মক্তব বিভাগের ছাত্র ছিল গালিব।

মধুখালী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মির্জা আব্বাস বলেন, মির্জা গালিব আমার আপন ভাতিজা। গত রোববার বিকেলে গালিব ও তার বন্ধু রিফাত পাশের বাড়ির ছাদে র‍্যাকেট খেলতে গেলে র‍্যাকেটের ব্যাট বিদ্যুতের তারের সাথে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারপর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাৎক্ষণিক ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে আইসিউতে রাখার চার দিন পর ‍আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে মারা যায়।

মধুখালী বিদ্যু‍ৎ বিভাগের (ওজোপাডিকো) উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মতিন বলেন, ১৯৬২ সালে ৩৩ হাজার ভোল্টের লাইনের সংযোগের তার ছিল সেটি। লাইনের ১ ফুট দূরত্বও নিরাপদ নয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির