‘চিরযৌবনা থেকো’ : মিথিলার জন্মদিনে সৃজিত
স্ত্রীর জন্মদিনে স্বামীর বিশেষ আয়োজন থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি সেটা আর পারলেন কই? করোনায় আয়োজন সারতে হলো ভিডিও কলে। বিশেষ দিনে কন্যা-স্ত্রীর সঙ্গে যুক্ত হলেন সেখানে। সেখানে কী কথা হলো তাদের সেটা জানা না গেলেও জন্মদিনে স্ত্রীর জন্য সৃজিতের যে কামনা, তা জানা গেল অন্তর্জালে।
ভিডিও কলে কথা শেষ করে সোমবার রাত ১টা ৩৭ মিনিটে ওই ছবি আপলোড করে সৃজিত ক্যাপশন জুড়েছেন, শুভ জন্মদিন রাফিয়াথ রশিদ। হে জন্মদিনের সাথী, চিরকাল চিরযৌবনা থেকো!
জানা গেছে, মিথিলা এখন বাংলাদেশে। এবারের জন্মদিন কাটাবেন তার পরিবারের সঙ্গে। নেই বিশেষ কোনো আয়োজন।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিজীবনে মিথিলা এক কন্যাসন্তানের জননী। মিথিলা ও তার সাবেক স্বামী অভিনেতা-গায়ক তাহসান রহমান খানের একমাত্র কন্যা আইরা ৮ বছরে পা রাখে গত মাসে।
২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।
সাদিক পলাশ / জামান
আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?
ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি
ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ
গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে
সুস্থতার পথে কল্পনা
ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা
দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান
১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি