ঢাকা শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নাচলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ৩:৫৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ। আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকাব আলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নেজামপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার আল-গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান।
 
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের উদ্দেশে বলেন, আসন্ন ২৬ ডিসেম্বর ৪টি ইউনিয়নের  চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নির্বাচন আচরণবিধি মেনে চলবেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচার-প্রচারণা চালাবেন। কোনো দেয়ালে পোস্টার লাগাবেন না। চেয়ারম্যান প্রার্থীরা তিনটার অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প রাখতে পারবেন না। আগামীকাল রোববার থেকে চারটি ইউনিয়নে অভিযান চালানো হবে। যদি আপনারা আচরণবিধি লঙ্ঘন করেন, তিনটার বেশি অতিরিক্ত ক্যাম্প থাকে তাহলে আইগত ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। যদি কোনো প্রিসাইডিং অফিসার সম্পর্কে কোনো অভিযোগ থাকে তাহলে রিটার্নিং অফিসারদের অবহিত করবেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হলেন জিয়াউল হক

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত্রা করবো

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী